ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে মারামারির ঘটনায় হামলার আশঙ্কায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ময়েনদিয়া বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, শনিবার বিকেলে খাড়দিয়া গ্রামের বাসিন্দা জিহাদ মিয়া, সলেমানসহ কয়েকজন ব্যক্তি ময়েনদিয়া বাজারে এসে বিভিন্ন দোকানে চাঁদা দাবি করেন। একপর্যায়ে তারা হাসান নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর কাছেও চাঁদা চান বলে অভিযোগ করা হয়।
বিষয়টি জানতে পেরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ লোকজন জড়ো হয়ে তাদের কাছে চাঁদা দাবির বিষয়ে জানতে চান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। পরে জিহাদ স্থানীয় লোকজনকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
মতামত