সার্চটুডে

হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয়ে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ (এইচএবি)-এর নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। আগামী এক বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটিতে সভাপতি হিসেবে হান্নান হোসেন নিল এবং সাধারণ সম্পাদক হিসেবে আরিফা ইসলাম অজান্তাকে নির্বাচিত করা হয়েছে।

রোববার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে এস এম রাকিব আহামেদকে। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন রাসেল খান। দপ্তর সম্পাদক মোঃ নাইমুল ইসলাম আরিফ, কোষাধ্যক্ষ মোঃ সাকিব হোসেন এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ মাহাতাব।

এ ছাড়া সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আরাফাত হোসাইন, ধর্ম-বিষয়ক সম্পাদক মোঃ রাকিব হোসেন এবং ক্রীড়া-বিষয়ক সম্পাদক হিসেবে সায়লা নূর স্নেহাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন মোঃ রাহাত মিয়া, ইসমাইল হোসাইন সিরাজি, অ্যাড. জাহিদুর রহমান, হাবিবুর রহমান, মোঃ নাসির ও মোঃ শাহাদাত হোসেন।

সংগঠন সূত্রে জানা যায়, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর মানবিক সহায়তা, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে জনকল্যাণমূলক উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে।

হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। মানুষের কল্যাণে চলমান কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক ও সহমর্মী সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে নতুন কমিটি।

সংগঠনটির নেতারা মনে করেন, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ আগামী দিনে আরও কার্যকর সামাজিক ও মানবিক উদ্যোগ গ্রহণ করতে সক্ষম হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x