বগুড়ায় প্রবাসীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। পৃথক অভিযানে গ্রেপ্তার দু'জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহারে তাদের বিরুদ্ধে ধর্ষণ, নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে ট্র্যাপে ফেলে একাধিকবার অন্তরঙ্গ সম্পর্কে বাধ্য করার অভিযোগ উল্লেখ রয়েছে।
রোববার (৩০ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) হান্নান হাওলাদার। এরআগে, শিবগঞ্জ উপজেলার আলাদীপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। মো. মাসুদ (৩৫) ওই গ্রামের সায়েদ আলীর ছেলে। গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকা থেকে আরেক আসামি গ্রেপ্তার করে র্যাব। মো. হৃদয় (৩০) বগুড়ার সোনাতলা উপজেলার চক সৈয়দপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
মামলার বরাত দিয়ে কোম্পানি কমান্ডার জানান, ভিকটিমের স্বামী প্রবাসে থাকেন। একটি এনজিওতে লোন নিতে গিয়ে আসামির সঙ্গে ওই নারীর পরিচয় হয়। সেই সুবাদে তাদের কথাবার্তা চলছিল। একদিন ভিকটিমের মোবাইল জোর করে নিয়ে যায়। মোবাইল নিতে আসামির বাড়িতে যায় প্রবাসীর স্ত্রী। কেউ না থাকার সুযোগে ফাঁকা ঘরে তাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও গোপনে মোবাইলে ধারণ করে নারীকে ট্র্যাপে ফেলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয়ভীতি দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে আসামিরা। পরবর্তীতে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী নারী। বিচারকের আদেশে গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা রেকর্ড হয়। গ্রেপ্তার এড়াতে আসামিরা পালিয়ে আত্মগোপনে ছিলেন।
মতামত