সার্চটুডে

রাজধানীতে রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মাসুদ মাহাতাব
মাসুদ মাহাতাব
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রাজধানীতে রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীতে রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ঢাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন (DRDU)-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। রাইড শেয়ারিং চালকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, ন্যায্য আয় এবং মর্যাদা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

২০১৯ সালের ৩১ আগস্ট অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ে যুক্ত পেশাদার প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি ও DRDU-এর আইন উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর সিনিয়র প্রোগ্রামার মনিরুল কবির। এছাড়া সিলেটের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং গ্রুপের নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের সভাপতি মোঃ এহসানুল হক রাসেল খান। সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ জোনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউইয়র্ক থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ টিপু সুলতান বলেন, রাইড শেয়ারিং চালকরা প্রতিদিন নগরীর গণপরিবহন ও যাতায়াত ব্যবস্থা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অথচ তাদের সামাজিক মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। চালকদের অধিকার ও পেশাগত সুরক্ষায় DRDU-এর প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মোঃ এহসানুল হক রাসেল খান বলেন, গত সাত বছরে DRDU চালকদের কল্যাণ, অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আগামী দিনেও হয়রানিমুক্ত কর্মপরিবেশ, ন্যায্য কমিশন এবং চালকদের পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক হালিম তালুকদার মিলন বিগত সাত বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, চালকদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে DRDU বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিগত সাত বছরে সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে—

• পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি;

• মাদক ও নেশাদ্রব্যবিরোধী সচেতনতামূলক কার্যক্রম;

• বিনামূল্যে রক্তদান ও মানবিক সহায়তা প্রদান;

• যানজট নিরসন ও ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক কর্মসূচি;

• বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ;

• চালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নিরাপদ রাইড নিশ্চিত করতে প্রশিক্ষণ;

• রাইড শেয়ারিং কোম্পানিগুলোকে রাষ্ট্রীয় আইন ও নীতিমালা অনুসরণ করে কার্যক্রম পরিচালনার আহ্বান।

অনুষ্ঠানে বক্তারা রাইড শেয়ারিং খাতের বর্তমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে চালকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য আয়, কমিশন কাঠামো, হয়রানিমুক্ত কর্মপরিবেশ এবং শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নগরীর পরিবহন ব্যবস্থায় রাইড শেয়ারিং চালকদের অবদান দিন দিন বাড়ছে। তাই এই খাতকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও টেকসই করতে চালকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি 

নীতিমালার যথাযথ বাস্তবায়ন জরুরি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রাজধানীতে রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়নের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x