সার্চটুডে

কুড়িগ্রাম ফুলবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত মেম্বার পদপ্রার্থী মোঃ বাদশা আলম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুড়িগ্রাম ফুলবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত মেম্বার পদপ্রার্থী মোঃ বাদশা আলম
কুড়িগ্রাম ফুলবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত মেম্বার পদপ্রার্থী মোঃ বাদশা আলম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৫ নম্বর ভাঙ্গামোড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দিনরাত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মেম্বার পদপ্রার্থী মোঃ বাদশা আলম।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করছেন।

গণসংযোগকালে মেম্বার পদপ্রার্থী মোঃ বাদশা আলম বলেন, নির্বাচিত হলে তিনি মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। কোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত না থাকারও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, “আমি একজন দ্বীনদার মানুষ। আমাকে একদিন পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাই মানুষের আমানত নিয়ে কোনো দুর্নীতি করতে চাই না। আমি ৫ নম্বর ওয়ার্ডের মানুষের সেবক হতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সব মানুষের পাশে থেকে কাজ করবেন। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিতে ব্যস্ত সময় পার করছেন মেম্বার পদপ্রার্থী মোঃ বাদশা আলম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কুড়িগ্রাম ফুলবাড়ীতে ইউপি নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত মেম্বার পদপ্রার্থী মোঃ বাদশা আলম

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x