সার্চটুডে

বোয়ালমারীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: আলোচনা সভায় শামসুদ্দিন মিয়া ঝুনু

ফরিদপুরের বোয়ালমারীতে ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বোয়ালমারী অডিটোরিয়াম থেকে র‍্যালিটি শুরু হয়ে পৌরসদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বোয়ালমারী অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগান ও ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। র‍্যালী শেষে বোয়ালমারী অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির ৪৮ বছরের সংগ্রাম, ঐতিহ্য ও গৌরব উজ্জ্বল ইতিহাস এবং উন্নত বাংলাদেশ গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী সরকারি কলেজের সাবেক ভিপি ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামসুদ্দিন মিয়া ঝুনু। তিনি বলেন, বিএনপি সবসময় দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে সংগ্রাম করেছে। দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্র মোকাবিলা করে দলটি আজও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মনির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো সবুর শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুর কাদের খান মিল্টন, জাহাঙ্গীর আলম কালা মিয়া, সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবদলের আহবায়ক মিনাজুর রহমান লিপন, যুবদল নেতা আলম মোল্লা, ছাত্রদলের যুগ্ম আহবায়ক যাকারিয়া মোল্লা সুমন, জুয়েল প্রমুখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালমারীতে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x