সার্চটুডে

মাদক নির্মূলে সামাজিক সচেতনতা ও প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান

বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

বিপ্লব দাস
বিপ্লব দাস
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বোয়ালখালী থানা আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৮ নম্বর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আজাদ খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহীদুল আলমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক।

সমাবেশে বক্তব্য দেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য মোজাম্মেল হক, নজরুল ইসলাম বাবু, এমদাদ আনসারী, সাংবাদিক তৌহিদুর রহমান ও ইউপি সদস্য রাবেয়া আক্তার রাবু। এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক, সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলায়েত হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য প্রদীপ সূত্রধর ও মোস্তফা মিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানে আলম নান্নু, নজরুল ইসলাম এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম কাজলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোজাফফর হোসেন মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক বিক্রি, সেবন ও এর সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করলে তাকে ছাড়াতে তদবির না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে কোথাও মাদকদ্রব্য বিক্রি, ক্রয় বা সেবনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি। মাদক নির্মূলে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও অনুরোধ করেন ওসি।

প্রধান বক্তার বক্তব্যে আজিজুল হক বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদকের সঙ্গে জড়িতদের এ পথ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে। জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের নিজ নিজ ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মো. সালাহউদ্দিন রুবেল, ছাত্রদল নেতা মিজানুর রহমান, বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা জোবায়েত আকবর, আমির হাসান শিমুল, উপজেলা ওলামা দলের আহ্বায়ক ইয়াকুব হাসান, মো. কায়সার, সাহেদ খান, আজিম উদ্দিন, মানিক, কামাল উদ্দীন, মো. শাহাদাত, ইমরান ও মোরশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সমাবেশ শেষে মাদকবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে মাদকবিরোধী বিভিন্ন স্লোগান ও সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x