সার্চটুডে

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত ছাত্রনেতা

সলঙ্গার ধুবিল ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় হাসিব

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সলঙ্গার ধুবিল ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় হাসিব
ছবি: সার্চ টুডে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ৩ নম্বর ধুবিল ইউনিয়ন ছাত্রদলের আগামীর নেতৃত্ব নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। আর এই আলোচনায় উঠে এসেছে তরুণ ছাত্রনেতা হাসিব খন্দকারের নাম।

সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, দলীয় সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং তৃণমূল পর্যায়ে নিজের অবস্থান শক্ত রাখার ধারাবাহিকতায় সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে তাকে ঘিরে তৃণমূলে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, স্বৈরাচার আ.লীগের দুঃশাসনে সংগ্রাম থেকে বহুল প্রত্যাশিত নির্বাচন পেরিয়ে আজ পর্যন্ত সমানভাবে সক্রিয় থাকার চেষ্টা করছেন হাসিব খন্দকার। মানুষের সঙ্গে সহজভাবে মিশে যাওয়া, তাদের কথা শোনা এবং প্রয়োজনে পাশে থাকার মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলায় আয়োজিত কর্মসূচিগুলো সফল করতে সলঙ্গা থানা ছাত্রদলের শুভেচ্ছা মিছিলে সক্রিয় উপস্থিতি জানান দেন হাসিব খন্দকার। এ সময় তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নেতাকর্মীদের সঙ্গে প্রাণবন্ত সম্পৃক্ততা ইতোমধ্যে প্রশংসা কুড়িয়েছে ইউনিয়নজুড়ে। সংগঠনটির শীর্ষ নেতৃত্বের অনেকেই মনে করছেন, সাংগঠনিক কর্মসূচিতে এমন সক্রিয় ও ধারাবাহিক উপস্থিতি আগামীর নেতৃত্বের ক্ষেত্রে হাসিব খন্দকারকে এগিয়ে রাখছে।

এদিকে, স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, নেতৃত্ব শুধু পদ-পদবির বিষয় নয়; বরং সংগঠনের প্রতি দায়বদ্ধতা, কর্মীদের সঙ্গে সম্পর্ক, প্রতিকূল সময়ে পাশে থাকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখার মধ্য দিয়েই একজন নেতার গ্রহণযোগ্যতা তৈরি হয়। সেই বিবেচনায় তরুণ এই মেধাবী এবং দক্ষ ছাত্রনেতা হাসিব খন্দকারের কর্মতৎপরতা তৃণমূলে ইতিবাচক সাড়া ফেলেছে।

তৃণমূলের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যক্তিগত জনপ্রিয়তার পাশাপাশি সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গুরুত্বপূর্ণ। সরেজমিনে ঘুরে দেখা গেছে, ধুবিল ইউনিয়ন ছাত্রদলের আগামীর নেতৃত্বে এসব বিষয় গুরুত্ব পেতে পারে। আর সে আলোচনায় হাসিব খন্দকারের নাম সামনে আসাকে তাই স্বাভাবিকভাবেই দেখছেন অনেকে।

সব মিলিয়ে, নতুন নেতৃত্বের প্রত্যাশা, সাংগঠনিক গতিশীলতা এবং তৃণমূলের কর্মীদের সঙ্গে সম্পর্ক - এ বিষয়গুলোকে সামনে রেখে ধুবিল ইউনিয়ন ছাত্রদলের আগামীর নেতৃত্বে তৃণমূলের মাঝে ক্রমেই গুরুত্ব পাচ্ছেন হাসিব খন্দকার। সময়ের সঙ্গে সাংগঠনিক অঙ্গনে এই আলোচনার সফলতাই এখন দেখার বিষয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সলঙ্গার ধুবিল ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় হাসিব

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x