সার্চটুডে

নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

ময়মনসিংহের নান্দাইলে মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) দেওয়ানগঞ্জ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন।

 টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্যের বিশেষ সহকারী ও নান্দাইল উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতাউল করিম অলি, সাবেক সাধারণ সম্পাদক, ১১ নং খারুয়া ইউনিয়ন বিএনপি।উদ্বোধনী ম্যাচে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ একাদশ ও হোসেনপুর উপজেলার হাজীপুর একাদশ মুখোমুখি হয়। 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাইজবাগ একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় হাজীপুর একাদশ।খেলা দেখতে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল অনুরাগীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে হাজীপুর একাদশ।

আয়োজকরা জানান, মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরীর স্মৃতিকে স্মরণীয় করে রাখা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যেই এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x