সার্চটুডে

ত্রিশালে সিএনজি-অটোরিকশার ভাড়া দ্বিগুণ, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারন যাত্রীরা

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ত্রিশালে সিএনজি-অটোরিকশার ভাড়া দ্বিগুণ, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারন যাত্রীরা
ত্রিশাল বাসট্যান্ড

ময়মনসিংহের ত্রিশাল বাজার থেকে বৈলর বাজার সহ বিভিন্ন রুটে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় যাত্রীদের দাবি, কয়েকটি রুটে আগের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, শিক্ষার্থী ও নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা। তাদের অভিযোগ হালকা বৃষ্টি, আবহাওয়া খারাপ বা একটু রাত হলেই ভাড়া হয়ে যায় দিগুন।

ত্রিশাল বাজার থেকে বৈলরসহ আশপাশের বিভিন্ন এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সিএনজি ও অটোরিকশায় যাতায়াত করেন। হঠাৎ ভাড়া বেড়ে যাওয়ায় দৈনন্দিন যাতায়াতের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে বলে জানা গেছে।

গ্যাস সংকটের কারণ দেখাচ্ছেন সিএনজি চালকরা!

ভাড়া বৃদ্ধির বিষয়ে কয়েকজন সিএনজি চালকের সঙ্গে কথা হলে তারা গ্যাস সংকটকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। জ্বালানি সংগ্রহে সমস্যা ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় আগের ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।

বিদ্যুৎ সংকটে ব্যাটারিচালিত অটোরিকশা!

অন্যদিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরাও ভাড়া বৃদ্ধির জন্য বিদ্যুৎ সংকটকে দায়ী করছেন। তাদের অভিযোগ, নিয়মিত বিদ্যুৎ না থাকায় ব্যাটারি চার্জ দিতে সমস্যা হচ্ছে। অনেক সময় বিকল্পভাবে চার্জ দিতে গিয়ে অতিরিক্ত খরচ হচ্ছে। ফলে গাড়ি পরিচালনার ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়াতেও এর প্রভাব পড়ছে বলে দাবি তাদের।

তবে যাত্রীদের অভিযোগ, গ্যাস ও বিদ্যুৎ সংকটের বিষয়টি বাস্তব হলেও এর অজুহাতে হঠাৎ করে ভাড়া প্রায় দ্বিগুণ করা সাধারণ মানুষের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

যাত্রীরা ত্রিশাল বাজার থেকে বৈলরসহ বিভিন্ন রুটে পরিবহন ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণ এবং তা কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের দাবি, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গুরুত্বের সঙ্গে সমাধানের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে যেন ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, সেজন্য নিয়মিত মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি তদন্ত করে যাত্রী ও পরিবহন শ্রমিক-উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় একটি সহনীয় ও নির্ধারিত ভাড়া নিশ্চিত করবে- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ত্রিশালে সিএনজি-অটোরিকশার ভাড়া দ্বিগুণ, চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও সাধারন যাত্রীরা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x