সার্চটুডে

বছরের পর বছর আইনি লড়াই, বন্ধ হওয়ার পথে সন্তানের পড়াশোনা,দ্রুত আদালতের রায় বাস্তবায়নের দাবি

বাপের পাওনা আর আমাগো ভবিষ্যৎ, দুইটাই অনিশ্চিত

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির প্রধান ফটকের সামনে চাকরি স্থায়ী ও আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধনে অংশ নেন প্রশিক্ষণপ্রাপ্ত খনিকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা।

"আম্মা প্রতিদিন সকালে খনির গেইটের দিকে চাইয়া থাকে, আর আব্বা কোর্টের কাগজের দিকে। বয়স বিশ পেরাইয়া গেল, বাপ চাকরি ফেরত পাইলো না, আমরাও পড়াশোনা চালাইতে পারতেছি না।"

​কথাগুলো বলছিলেন দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের (এমজিএমসিএল) এক প্রশিক্ষণপ্রাপ্ত খনিকর্মীর সন্তান। ১৯৯৯ ও ২০০০ সালে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কাজ শুরু করা কর্মীদের দীর্ঘদিনের আন্দোলন ও আইনি লড়াই শেষে উচ্চ আদালতের রায় আসলেও বাস্তবায়ন না হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে খনিকর্মীদের শতাধিক পরিবার।

​গতকাল শুক্রবার সকালে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানীর প্রধান ফটক সংলগ্ন এলাকায় আয়োজিত মানববন্ধন ও সুধী সমাবেশে খনিকর্মীদের পাশাপাশি তাদের সন্তানদেরও উপস্থিত হতে দেখা যায়।

​পরিবারের সদস্যরা জানান, বছরের পর বছর ধরে স্থায়ী নিয়োগ না পাওয়ায় এবং আইনি বকেয়া না মিটানোয় পরিবারগুলোতে চরম অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। অনেক শ্রমিকের সন্তানের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে, চিকিৎসা খরচ চালাতে না পেরে অনাহারে-অর্ধাহারে দিন পার করছেন তারা।

​সমাবেশে উপস্থিত একাধিক শ্রমিকের সন্তান ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের বাবারা যৌবনের সেরা সময়টা এই পাথরের খনিতে ঘাম ঝরিয়ে শেষ করেছেন। মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দেওয়ার পরও কর্তৃপক্ষ রায় মানছে না। আমরা কি চিরকাল অনাহার আর এই অনিশ্চয়তার মধ্যেই বড় হব?"

​ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় মেনে সকল প্রশিক্ষণপ্রাপ্ত খনিকর্মীদের রাজস্ব খাতে স্থায়ী নিয়োগ দিয়ে তাদের পরিবারকে বেঁচে থাকার অধিকার দিতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাপের পাওনা আর আমাগো ভবিষ্যৎ, দুইটাই অনিশ্চিত

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x