সার্চটুডে

তৃণমূলের ঐক্যে গড়া রাজপথ থেকে মানবিকতা

ঐক্যবদ্ধ ছাত্রদল গড়তে মাঠে সক্রিয় ছাত্রনেতা রকি

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঐক্যবদ্ধ ছাত্রদল গড়তে মাঠে সক্রিয় ছাত্রনেতা রকি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ

স্বৈরাচারী আ. লীগের দীর্ঘ ও নির্মম দুঃশাসন পেরিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় এসেছে পরিবর্তনের নতুন অধ্যায়। আর এই পরিবর্তনের হাওয়া লেগেছে বগুড়ার শেরপুরেও। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থা বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে শেরপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নিরলস ভূমিকা অব্যাহত রয়েছে।

যার ধারাবাহিকতায় দুঃশাসনের সেদিন থেকে আজ অবধি দলীয় প্রতিটি কর্মসূচি ও তৃণমূলে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে মাঠে সক্রিয় বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আলম রকি। জেলা, উপজেলা, পৌর এবং কলেজ থেকে ইউনিয়নের প্রত্যন্ত ওয়ার্ড পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে তার ধারাবাহিক সাংগঠনিক তৎপরতা রাজনৈতিক অঙ্গনে তৈরি করে আলোচনা। এছাড়া মানবিক কর্মকাণ্ডেও তার উদারতা প্রশংসিত সর্বমহলে।

বিশেষ করে, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে আয়োজিত বর্ণাঢ্য কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে অংশ নেন রকি। জানা গেছে, নেতাকর্মীদের সঙ্গে তার দুর্বার উপস্থিতিতে সমাবেশজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য। তার সেই প্রচেষ্টা নজর কেড়েছে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে।

রকির সাংগঠনিক তৎপরতা নিয়ে তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা বলেন, পদ-পদবির চেয়ে মাঠে থেকে কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার প্রবণতাই একজন নেতার প্রকৃত পরিচয়। তাদের মতে, দলীয় কর্মসূচিতে ধারাবাহিক উপস্থিতির পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও প্রয়োজনে পাশে দাঁড়ানোর মানসিকতা, তরুণদের সংগঠিত করা এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে ইতোমধ্যে সহকর্মীদের আস্থার জায়গা তৈরি করেছেন রকি। সিনিয়র নেতারাও তার সাংগঠনিক সক্রিয়তা ও কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানান সংশ্লিষ্টরা।

আগামী দিনে ছাত্রনেতা রকিকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশাও কম নয়। তাদের প্রত্যাশা, রাজপথ থেকে তৃণমূলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় আরও জোরদার করে একটি সুসংগঠিত, ঐক্যবদ্ধ ও শক্তিশালী ছাত্রদল গড়ে তুলতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন। সুখে-দুঃখে কর্মীদের পাশে থেকে দলীয় আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলাকে ধারণ করে রকি তার পথচলা অব্যাহত রাখবেন - এমন প্রত্যাশাই এখন তার সহকর্মী, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধ ছাত্রদল গড়তে মাঠে সক্রিয় ছাত্রনেতা রকি

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x