সার্চটুডে

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনচালককে জরিমানা

নওগাঁয় শব্দদূষণবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে চার পরিবহনচালককে জরিমানা করা হয়েছে। এ সময় চারটি মামলা দায়েরের মাধ্যমে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার বরুনকান্দি বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানকালে পরিবহনে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে চারটি মামলায় চার পরিবহনচালককে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় চালক ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

মোবাইল কোর্টে জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।

পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নওগাঁয় শব্দদূষণের বিরুদ্ধে অভিযান, ৪ পরিবহনচালককে জরিমানা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x