সার্চটুডে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার সাগর হত্যা মামলা ও গাবতলী উপজেলার ধর্ষণ মামলায় পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। শহরের মালতিনগর স্টাফ কোয়াটার ও নরসিংদীর শিবপুর ইসলামিয়া জেনারেল হাসপাতাল এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। ধর্ষণ মামলার আসামি বাঁধন মিয়া (২১) শাজাহানপুর উপজেলার লক্ষ্মীকোলা সরকারপাড়া মহল্লার পান্নু সরকারের ছেলে। হত্যা মামলার আসামি ফিরোজ আহমেদ (৩০) সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার শফিকুল ইসলামের ছেলে।

মামলা সূত্র জানায়, ২৩ জুলাই সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ি এলাকায় নৃশংস হত্যাকান্ড ঘটে। নিহত আতিকুর রহমান সাগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। তার শ্বশুরের  বসতবাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী। ভিকটিম আতিকুর রহমান সাগরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। ছুরিকাঘাতের পর মৃত্যু নিশ্চিত করতে ইলেকট্রিক শক দেয় হামলাকারীরা। ঘটনার পরদিন ২৪ জুলাই সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে এজাহারনামীয় ১৭ নম্বর আসামি ফিরোজ পালিয়ে নরসিংদী জেলায় আত্মগোপনে ছিলেন। শনিবার তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১১ নরসিংদির যৌথ আভিযানিক দল অভিযান অভিযান চালানো তাকে গ্রেপ্তার করে। 

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ আগস্ট গাবতলী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার এড়াতে মামলার এজাহার নামীয় প্রধান আসামি বাঁধন মিয়া আত্মগোপনে ছিল। শনিবার দিবাগত রাতে শহরের মালতিনগর স্টাফ কোয়াটার এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাব। আসামি গ্রেপ্তার করে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x