সার্চটুডে

শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান তাড়াইলবাসীর কাছে চিরস্মরণীয়

নারী শিক্ষার অগ্রদূত হাজী গোলাম হোসেন মহাজনের মৃত্যুবার্ষিকী পালিত

তাড়াইলের দানবীর মরহুম হাজী গোলাম হোসেন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজসেবক ও দানবীর মরহুম হাজী গোলাম হোসেন মহাজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার ঐতিহ্যবাহী হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পর্ষদের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা বিএনপি'র সভাপতি সারওয়ার হোসেন লিটন।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা,পরিচালনা পর্ষদের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,হাজী গোলাম হোসেন মহাজন ছিলেন তাড়াইলের শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে একজন নিবেদিতপ্রাণ মানুষ। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর উদ্যোগ,নিজস্ব অর্থায়ন ও জমিতে প্রতিষ্ঠিত হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে তাড়াইলের মেয়েদের শিক্ষার সুযোগ সৃষ্টি করে আসছে।

শিক্ষার প্রসারের পাশাপাশি মরহুম হাজী গোলাম হোসেন মহাজন তাড়াইল উপজেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,এতিমখানা, গোরস্থানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে দান-অনুদান করেছেন। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণেও তাঁর অবদান স্থানীয়ভাবে স্মরণ করা হয়।

বক্তারা আরও বলেন,একটি পিছিয়ে থাকা জনপদে নারী শিক্ষার প্রসারে তাঁর যে উদ্যোগ,তা শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এর মাধ্যমে তিনি তাড়াইলে নারী শিক্ষার একটি দীর্ঘস্থায়ী ভিত্তি তৈরি করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেও তাঁর স্মৃতি ও অবদান বহন করবে।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে মরহুম হাজী গোলাম হোসেন মহাজনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর কাছে তাঁর সকল নেক আমল কবুল, জীবনের ভুল-ত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দানের জন্য দোয়া করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নারী শিক্ষার অগ্রদূত হাজী গোলাম হোসেন মহাজনের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x