সার্চটুডে

জয়পুরহাট জেনারেল হাসপাতালে দুলাভাইকে কোপাতে যাওয়ার সময় দুই হাসুয়াসহ আটক শাকিল আহাম্মেদ।

বোনকে মারধরের ক্ষোভে হাসুয়া হাতে হাসপাতালে, দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

জয়পুরহাটে হাসুয়া হাতে হাসপাতালে, দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

জয়পুরহাট প্রতিনিধি: বোনকে মারধরের ক্ষোভে জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুলাভাইকে কোপাতে গিয়ে দুইটি ধারালো হাসুয়াসহ এক তরুণকে আটক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত রোগীর স্বজনরা ওই তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক শাকিল আহাম্মেদ (২৮) কালাই উপজেলার ছত্রগ্রাম এলাকার বাসিন্দা। তাঁর দুলাভাই মিনহাজুল ইসলাম ওই হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে মিনহাজুল ইসলাম ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের মধ্যে মারামারি হয়। এর পর শনিবার মিনহাজুল বিষপান করলে তাঁকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বোনকে মারধরের খবর পেয়ে ক্ষুব্ধ হন শাকিল। পরে রোববার বিকেলে দুই হাতে দুটি হাসুয়া নিয়ে হাসপাতালে ঢুকে দুলাভাইয়ের শয্যার দিকে এগিয়ে যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বড় ধারালো হাসুয়া হাতে শাকিলকে ওয়ার্ডে ঢুকতে দেখে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি মিনহাজুলের শয্যার দিকে এগিয়ে গেলে উপস্থিত স্বজনরা তাঁকে ধরে ফেলেন এবং হাসুয়া দুটি কেড়ে নেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

শাকিলের অভিযোগ, তাঁর বোনকে প্রায়ই মারধর করতেন মিনহাজুল। শনিবারও বোনকে মারধরের পর মিনহাজুল বিষপান করে হাসপাতালে ভর্তি হন। এ খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে তাঁকে কোপাতে হাসুয়া নিয়ে হাসপাতালে গিয়েছিলেন তিনি।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দুটি হাসুয়াসহ এক তরুণকে আটক করে থানায় আনা হয়েছে। বিষপান করে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর দুলাভাইকে কোপাতে গিয়েছিলেন ওই তরুণ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বোনকে মারধরের ক্ষোভে হাসুয়া হাতে হাসপাতালে, দুলাভাইকে কোপাতে গিয়ে শ্যালক আটক

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x