সার্চটুডে

আদর্শের প্রশ্নে আপসহীন আমরা

বিএনপিকে ভালোবেসে জীবন উৎসর্গেও প্রস্তুত: এসএম ফারহান লাবিব

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিএনপিকে ভালোবেসে জীবন উৎসর্গেও প্রস্তুত: এসএম ফারহান লাবিব
লেখা: সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জন্য আবারও ত্যাগ স্বীকার করতে হলে আমরা প্রস্তুত। রাজপথের প্রতিটি সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়াতে হলে আমরা প্রস্তুত। প্রতিকূলতা যত কঠিনই হোক প্রিয় দলের আদর্শ থেকে একচুলও সরে না গিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যেতে আমরা প্রস্তুত। প্রয়োজন হলে আবারও নিজের স্বার্থ বিসর্জন দিতে, নির্যাতন-নিপীড়ন সহ্য করতে, কারাবরণ করতে এমনকি দলের আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতেও আমরা প্রস্তুত। দেশ ও জনগণের দল বিএনপি আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের রাজনৈতিক চেতনা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের প্রেরণা। এই ভালোবাসার কাছে ব্যক্তিগত নিরাপত্তা কিংবা স্বার্থের কোনো মূল্য নেই। যতদিন হৃদয়ে জাতীয়তাবাদী চেতনা বেঁচে থাকবে ততদিন বিএনপির আদর্শের প্রশ্নে আপস নয়, প্রয়োজনে জীবন দিয়েও সেই আদর্শকে সমুন্নত রাখাই আমাদের অঙ্গীকার।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা (বীর-উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি তাই আমাদের কাছে শুধুই একটি রাজনৈতিক দলের নাম নয়। একটি বিশ্বাসের নাম। একটি আদর্শের নাম। একটি দীর্ঘ সংগ্রামের নাম। এই দলের সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা। জড়িয়ে আছে গণতন্ত্রের জন্য লড়াই। জড়িয়ে আছে মানুষের অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা। আর জড়িয়ে আছে লাখো মানুষের আবেগ ও ভালোবাসা। তাই বিএনপির রাজনীতিকে ভালোবাসা মানে শুধু একটি দলের প্রতি ভালোবাসা নয়। এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস ও আদর্শের উজ্জ্বল অধ্যায় হৃদয়ে ধারণ করা।

প্রতিষ্ঠালগ্ন থেকে নানা প্রতিকূলতা, নির্যাতন, ষড়যন্ত্র ও সংকট মোকাবিলা করেও দলটি সবসময় জনগণের পাশে থেকেছে এবং গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছে। মানুষের অধিকারকে সামনে রেখে যে রাজনৈতিক দর্শনের যাত্রা শুরু হয়েছিল তা সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনকে ধারণ করে অসংখ্য মানুষ বিএনপির পতাকাতলে এসেছেন। সেই ধারাবাহিকতায় গণতন্ত্রের মা - বারবার নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলকে নেতৃত্ব দিয়েছেন দীর্ঘ সময়। মমতাময়ী তাঁর নেতৃত্বে বিএনপি শুধু নির্বাচনী রাজনীতিতেই নয়, বরং দেশ, দেশের মানুষ ও গণতন্ত্রের জন্য রাজপথে রেখেছে আপসহীন ভূমিকা। আরে এ কারণেই প্রিয় নেত্রীকে সইতে হয়েছে নির্যাতন এবং মিথ্যা মামলা থেকে শুরু করে কারাবরণ। 

বিএনপির ইতিহাস শুধু সাফল্যের নয়। এই ইতিহাস ত্যাগের। এই ইতিহাস অসংখ্য নেতাকর্মীর নির্যাতন সহ্য করার ইতিহাস। রাজনীতির কঠিন সময়ে নেতাকর্মীদের বিনা অপরাধে কারাবরণ করতে হয়েছে। হামলা-মামলার শিকার হতে হয়েছে। অনেককে অপহরণ ও গুমের শিকার হতে হয়েছে। অনেক পরিবারকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়েছে। মামলা হয়েছে বছরের পর বছর। দলকে ভালোবেসে অনেকের স্বাভাবিক জীবন থমকে গেছে। তবুও জাতীয়তাবাদী পরিবারের মানুষগুলো পিছু হটেনি। কারণ তাদের কাছে ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে দেশসেবা ও দলীয় আদর্শ অনেক বেশি মূল্যবান।

দুঃসময় মানুষকে চিনিয়ে দেয়। সুসময়ে পাশে থাকা খুব সহজ। কিন্তু যখন চারপাশে ভয় থাকে তখনও যে মানুষটি নিজের বিশ্বাস আঁকড়ে ধরে থাকে তাঁর কাছেই রাজনীতির প্রকৃত অর্থ ধরা দেয়। আমরা সেই কঠিন সময় দেখেছি। অনেক পরিবারকে কাঁদতে দেখেছি। অনেক নেতাকর্মীকে নিঃস্ব হতে দেখেছি। তবুও দেখেছি বিএনপির পতাকা হাতে মানুষ রাজপথে দাঁড়িয়ে আছে। আন্দোলন সংগ্রামে রাজপথ কাঁপাতে প্রস্তুত নেতাকর্মীরা প্রিয় নেতার একটি নির্দেশনারই অপেক্ষা করেছে সবসময়। এই দৃশ্যই আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। 

আমরা আজ মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন দিনের আশার আলো দেখি। তাঁর নেতৃত্বে দলের তরুণ প্রজন্মকে সংগঠিত করার যে প্রত্যয় তৈরি হয়েছে তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে রাজনীতির ভাষা বদলেছে। নতুন প্রজন্ম নতুন স্বপ্ন নিয়ে সামনে এসেছে। সেই নতুন প্রজন্মকে মানুষের সেবার জন্য প্রস্তুত করাই এখন বড় দায়িত্ব।

আমাদের কাছে জনাব তারেক রহমানের নেতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো মানুষের কথা বলার রাজনীতি। ক্ষমতা যদি মানুষের জন্য না হয় তাহলে সেই ক্ষমতার কোনো মূল্য নেই। রাজনীতি যদি মানুষের দুঃখ বুঝতে না পারে তাহলে সেই রাজনীতি কখনো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে না। তাই মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষের কষ্টকে নিজের কষ্ট হিসেবে অনুভব করাই হওয়া উচিত রাজনীতির মূল দর্শন। আমাদের প্রিয় নেতা সে লক্ষ্যেই অটুট।

শিক্ষা, ঐক্য, প্রগতি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মানবিক রাজনীতিতে পথচলার জায়গাটিও আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো রাজনীতি। অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা রাজনীতি। বিপদে পড়া পরিবারের পাশে দাঁড়ানো রাজনীতি। কোনো কর্মী সমস্যায় পড়লে তাকে একা না রাখা রাজনীতি। সাধারণ মানুষের কথা শোনা রাজনীতি। একটি শিশুর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করাও রাজনীতি। মানুষের মুখে হাসি ফোটাতে পারা যদি রাজনীতির লক্ষ্য হয় তাহলে সেই রাজনীতি কখনো মানুষের কাছ থেকে দূরে যেতে পারে না। আর সে লক্ষ্যেই আস্থা বাস্তবায়নের পথে তারুণ্যের প্রথম ভালোবাসার সংগঠন।

প্রিয় নেতার নেতৃত্বে এই দলে নেতার পরিচয়ের চেয়ে মানুষের প্রতি তার ভালোবাসা বড়। যেখানে পদ-পদবির চেয়ে কর্মীর মূল্য বেশি। যেখানে ক্ষমতার চেয়ে দায়িত্ব বড়। যেখানে একজন সাধারণ মানুষও মনে করেন তার কথা শোনার মতো একজন মানুষ তার পাশে আছেন। কারণ জনগণের ভালোবাসা ছাড়া কোনো রাজনৈতিক শক্তিই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। কিন্তু বিএনপি দেশ ও দেশবাসীর দল।

আমাদের রাজনীতির আরেকটি বড় শিক্ষা হলো ত্যাগ। যে রাজনীতিতে ত্যাগ নেই সেই রাজনীতি কখনো মানুষের জন্য বড় কিছু করতে পারে না। আমরা বিশ্বাস করি বিএনপির দীর্ঘ সংগ্রামের মূল শক্তিই ছিল ত্যাগী নেতাকর্মীরা। যারা রাতের অন্ধকারে বাড়ি ছেড়েছেন। যারা মামলা মাথায় নিয়ে রাজপথে থেকেছেন। যারা কারাগারে থেকেও আদর্শ থেকে সরে যাননি। যারা পরিবার ও ব্যক্তিগত স্বার্থের আগে দল ও দেশের কথা ভেবেছেন তাদের ত্যাগের কারণেই এই রাজনৈতিক পরিবার আজও এত শক্তিশালী।

তাই বিএনপির প্রতি ভালোবাসা কোনো সুবিধার হিসাব নয়। এখানে পদ পাওয়ার হিসাব নেই। ব্যক্তিগত লাভের হিসাব নেই। এখানে আছে বিশ্বাস। আছে ভালোবাসা। আছে ত্যাগের মানসিকতা। প্রয়োজনে নিজের স্বপ্নকে পেছনে রেখে দলের স্বপ্নকে সামনে রাখার মানসিকতা এখানে আছে।

জীবন একবারই আসে। সেই জীবন যদি কোনো আদর্শের জন্য ব্যয় করতে হয় তাহলে তার চেয়ে বড় সম্মান আর কী হতে পারে? বিএনপির আদর্শের প্রতি সেই বিশ্বাস থেকেই জীবন উৎসর্গের কথাটি আসে। এটি কোনো আবেগের মুহূর্তের কথা নয়। এটি দীর্ঘ রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে বলা কথা। রাজনীতির পথ যত কঠিনই হোক সেই পথ থেকে সরে যাওয়ার ইচ্ছা নেই।

হয়তো সামনে আরও অনেক পরীক্ষা আসতে পারে। রাজনৈতিক জীবনে আবারও কঠিন সময় আসতে পারে। হয়তো আবারও মামলা আসবে। বাধা আসবে। হয়তো অপমান সহ্য করতে হবে। নিজের নিরাপত্তার কথাও ভাবতে হবে। কিন্তু আদর্শের রাজনীতিতে যারা বিশ্বাস করে তাদের কাছে এসব কোনো বাধাই নয়। কারণ ত্যাগের মধ্য দিয়েই রাজনৈতিক বিশ্বাসের মূল্য প্রমাণিত হয়।

আমরা চাই রাজনীতি হোক মানুষের জন্য। বিএনপির রাজনীতি হোক আরও মানবিক। তরুণরা রাজনীতিতে আসুক মানুষের ভালোবাসা অর্জনের জন্য। নেতাকর্মীরা একে অন্যের পাশে দাঁড়াক। এইভাবেই অসহায় মানুষ দলের নেতাকর্মীদের মধ্যে আশ্রয় খুঁজে পাক। আর দেশের মানুষ এভাবেই রাজনীতিকে ভয় নয়, বরং আশা ও ভরসার জায়গা হিসেবে দেখতে পারে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক দর্শনের ভিত্তি তৈরি করেছিলেন তার সঙ্গে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং জনাব তারেক রহমানের নেতৃত্বের বর্তমান প্রত্যাশাকে একসূত্রে দেখতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। পূর্বের ন্যায় মানুষের জন্য কাজ করে সেই গৌরবকে আরও সমৃদ্ধ করতে হবে। আমাদের প্রিয় নেতার পরিকল্পনা ও কাজেই তা প্রকাশ পায়।

আমাদের কাছে বিএনপির পতাকা তাই শুধু একটি পতাকা নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শহীদ জিয়ার স্মৃতি। জড়িয়ে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম। জড়িয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশের স্বপ্ন। জড়িয়ে আছে অসংখ্য ত্যাগী নেতাকর্মীর রক্ত-ঘাম। জড়িয়ে আছে অগণিত পরিবারের ভালোবাসা ও অপেক্ষা। এই ভালোবাসা যেন জীবনের অবিচ্ছেদ্য অধ্যায়। ক্ষমতা থাকুক বা না থাকুক। সুসময় থাকুক বা দুঃসময় আসুক। রাজনীতির মাঠ কঠিন হোক কিংবা সহজ - এই দলের প্রতি বিশ্বাসের জায়গা অটুট থাকবে।

বিএনপিকে ভালোবেসে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত - এই কথাটি শুধু একটি বক্তব্য নয়। এটি একটি অঙ্গীকার। শহীদ জিয়ার আদর্শের প্রতি অঙ্গীকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামের প্রতি অঙ্গীকার। জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থার অঙ্গীকার। মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার। যতদিন প্রাণ আছে ততদিন এই বিশ্বাস থাকবে। আর প্রয়োজন হলে এই বিশ্বাসের জন্য জীবন উৎসর্গ করতেও কোনো দ্বিধা থাকবে না।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিএনপিকে ভালোবেসে জীবন উৎসর্গেও প্রস্তুত: এসএম ফারহান লাবিব

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x