সার্চটুডে

গোবিন্দগঞ্জে মেয়র প্রার্থী সানোয়ার হোসেন দিপু'র নির্বাচনী শোডাউন

আগামী গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনী শোডাউন করেছেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শত শত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ নির্বাচনী শোডাউন করেন। শোডাউনটি গোবিন্দগঞ্জ পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক ও বাজার এলাকায় প্রদক্ষিণ শেষে মৎস্য আড়তে গিয়ে শেষ হয়।

সানোয়ার হোসেন দিপু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মহান আল্লাহ তায়ালা সম্মান দেওয়ার মালিক। আল্লাহ যদি সম্মান দেয় আর গোবিন্দগঞ্জে যদি এরকম একটি দায়িত্বে আমি বসতে পারি। ইনশাআল্লাহ, গোবিন্দগঞ্জের যুব সমাজ, ছাত্র সমাজের জন্য আমি অনেক প্রকল্প হাতে নেব। যেটা এখন হয়ত বলা সম্ভব নয়, তবে আমি বলবো। আগামী দিনে যদি আমাকে নির্বাচন করার তৌফিক দান করে, তখন আমি অবশ্যই এই কথাগুলো বলবো। আমার বিশ্বাস, আমরা যুব সমাজ, ছাত্র সমাজ ও পৌরবাসীকে কাজে লাগিয়ে একটি মডেল পৌরসভার গড়ে তুলতে পারবো। যে পৌরসভায় কলহ থাকবে না, মাদক থাকবে না, যে পৌরসভায় আপনারা সুন্দরভাবে বসবাস করতে পারবেন৷ আমরা এমন একটি পৌরসভা তৈরি করবো। 

এসময় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহনেওয়াজ পল্লবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে মেয়র প্রার্থী সানোয়ার হোসেন দিপু'র নির্বাচনী শোডাউন

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x