সার্চটুডে

সিটি কলেজ পাড়ার দাবি

কর দেন, ভোটও দেন -তবুও নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজ পাড়াবাসী

নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজ পাড়াবাসী

নিয়মিত পৌরকর ও ভ্যাট দেন, নির্বাচনে অংশ নিয়ে ভোটও দেন। তবুও মিলছে না সুপেয় পানি, ড্রেনেজ ব্যবস্থা, কিংবা রাতের আলোকবাতির মতো প্রাথমিক নাগরিক সুবিধা। দীর্ঘদিনের অবহেলা ও অন্তহীন দুর্ভোগ থেকে নিষ্কৃতি পেতে এবার ব্যানারে ব্যানারে ব্যতিক্রমী প্রতিবাদে নেমেছেন যশোর শহরের ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়ার বাসিন্দারা।শুক্রবার সকালে এলাকাটির বিভিন্ন মোড়ে মোড়ে ক্ষোভ সংবলিত ব্যানার ঝুলতে দেখা যায়।

ব্যানারগুলোতে লেখা “, আমি ভাঙাচোরা রাস্তা, লাইট, ড্রেন ও ডাস্টবিনবিহীন ১ নম্বর ওয়ার্ডের সিটি কলেজপাড়াবাসী বলছি...”। প্রশ্ন তুলে লেখা হয়েছে, “আমরা পৌরকর, ভ্যাট সবই পরিশোধ করি। তাহলে আমরা কেন পৌরসেবা থেকে বঞ্চিত? আমরা ভোটও প্রদান করি, তাহলে কেন আমরা অবহেলিত?”

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকাজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। রাস্তার পিচ উঠে কোথাও খানাখন্দ, আবার কোথাও উঁচু-নিচু ইটের সলিংয়ের কারণে মাঝেমধ্যেই উল্টে যাচ্ছে যানবাহন।

সড়কের পাশাপাশি রয়েছে আলো ও বর্জ্য সমস্যা। সড়কবাতি না থাকায় রাতের অন্ধকার নেমে আসে পুরো পাড়ায়। আবার নির্দিষ্ট ডাস্টবিন না থাকায় খোলা জায়গায় আবর্জনা জমে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

বাসিন্দাদের দাবি, পৌরসভায় একাধিকবার জানিয়েও সুরাহা না পাওয়ায় বাধ্য হয়েই তারা এ পথ বেছে নিয়েছেন। দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কর দেন, ভোটও দেন -তবুও নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজ পাড়াবাসী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x