আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ এর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আনিসুজ্জামান বিদ্যুৎ।
উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর সাথে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও ভোটারদের প্রত্যাশার কথা শোনেন। এ সময় এলাকার রাস্তাঘাট, সেতু-কালভার্ট, নাগরিক সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আনিসুজ্জামান বিদ্যুৎ বলেন, আমি নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থেকে নাগরিক সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করব।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন জহুরুল ইসলাম, মিন্টু সাহা, হাফেজ আলআমিন, আফান, আব্দুল মান্নান, মাহফুজ, আব্দুল হান্নান, জহুরুল ইসলাম, লিমন মহুরি, হামিদ ফকির, হাবিজার মেম্বার, বদিয়ার, হাসিম, শামীম, জাহিদুল, জলিল, নাজু চৌধুরী, মাসুম প্রমুখ।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত