সার্চটুডে

চার গ্রামের শতাধিক কৃষক পরিবারের গণস্বাক্ষর জমি নিয়ে হয়রানি ও দখলচেষ্টার অভিযোগ, দ্রুত প্রশাসনিক ব্যবস্থা দাবিতে মানববন্ধন

পার্বতীপুরে ভূমি বিরোধে কৃষক পরিবারের মানববন্ধন

পার্বতীপুরের মধ্যপাড়া-বদরগঞ্জ সড়কে ভূমি বিরোধ ও হয়রানির অভিযোগের প্রতিকার দাবিতে কৃষক পরিবার ও এলাকাবাসীর মানববন্ধন। ছবি: মানববন্ধন ।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নে ভূমি বিরোধ ও হয়রানির অভিযোগের প্রতিকার দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি গ্রামের কৃষক পরিবার ও এলাকাবাসী।

শুক্রবার বিকেল ৩টার দিকে মধ্যপাড়া-বদরগঞ্জ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে মধ্যপাড়া, খাগড়াবন্দ, গুড়গুড়ি ও উত্তরা গ্রামের শতাধিক কৃষক গণস্বাক্ষর করে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সেটেলমেন্ট কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান আয়োজকেরা।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষক ইদ্রিস আলী, নুর আমিন, শাহজাহান আলী ও আলতাফ হোসেন অভিযোগ করেন, শাহাবুদ্দীন শাহের বিভিন্ন কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

অভিযোগকারীদের দাবি, তারা আরএস ও বিএস রেকর্ড এবং দলিলের মাধ্যমে শাহাবুদ্দীন শাহের পরিবারের কাছ থেকে বিভিন্ন সময়ে জমি কিনে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু ২০০৮ সাল থেকে সেটেলমেন্ট কার্যক্রমের ৩০ ধারা চলাকালে পর্যায়ক্রমে শতাধিক ব্যক্তির নামে আপত্তি দাখিল করে তাদের হয়রানি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বর্তমানে এসব আপত্তির ৩১ ধারার কার্যক্রম চলমান রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীরা আরও দাবি করেন, শাহাবুদ্দীন শাহ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার সময় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে সেটেলমেন্ট কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এ ছাড়া বন বিভাগের জমি, দলিল এবং স্থানীয় আইনশৃঙ্খ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে ভূমি বিরোধে কৃষক পরিবারের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x