সার্চটুডে

নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই ভবন মালিকের ২৫ হাজার টাকা জরিমানা

নওগাঁ শহরে নির্মাণসামগ্রী রাস্তায় ফেলে রাখা, যথাযথভাবে ঢেকে না রাখা এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার উকিলপাড়া এলাকায় (কাজীর মোড় থেকে ডিবি অফিস সড়ক) এ অভিযান পরিচালনা করা হয়।

নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নির্মাণাধীন দুটি ভবনের কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। মামলাগুলোর মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি নির্মাণাধীন ভবনের ইট ও বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সড়কের পাশে রাখা হয়েছে। পাশাপাশি নির্মাণসামগ্রী যথাযথভাবে ঢেকে না রাখায় ধুলাবালি ছড়িয়ে বায়ুদূষণের সৃষ্টি হচ্ছিল। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় আশপাশের অন্যান্য নির্মাণাধীন ভবনের মালিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে উপস্থিত জনসাধারণকে বায়ুদূষণ রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল ব্যাটালিয়ন আনসারের নওগাঁর একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নওগাঁয় বায়ুদূষণের দায়ে দুই ভবন মালিকের ২৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x