সার্চটুডে

গোবিন্দগঞ্জ থানায় চুরি করতে গিয়ে যুবক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় চুরি করতে গিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবক আটক হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক জাহিদ গোবিন্দগঞ্জ পৌরসভার গোরস্থানপাড়া এলাকায় মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) রাত ৯টার দিকে জাহিদ থানা ভবনে প্রবেশ করে নিচতলায় টয়লেটের পানির ট্যাপ খুলে চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পানির ট্যাপ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনাটি স্বীকার করে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জ থানায় চুরি করতে গিয়ে যুবক আটক

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় চুরি করতে গিয়ে জাহিদ হাসান (৩০) নামে এক যুবক আটক হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক জাহিদ গোবিন্দগঞ্জ পৌরসভার গোরস্থানপাড়া এলাকায় মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গতকাল (শনিবার) রাত ৯টার দিকে জাহিদ থানা ভবনে প্রবেশ করে নিচতলায় টয়লেটের পানির ট্যাপ খুলে চুরি করে নিয়ে যাচ্ছিল। এসময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পানির ট্যাপ পাওয়া যায়।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনাটি স্বীকার করে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x