নোয়াখালীর সেনবাগে নবগঠিত ১০ নম্বর ইয়ারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুরুল হক মাস্টার বাড়িতে দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে তদন্ত করেছে উপজেলা ভূমি অফিসের প্রতিনিধি দল।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পক্ষ থেকে প্রতিনিধি দলটি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
এ সময় বাড়ি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট মামলার বাদী, বিবাদী, সাক্ষী ও শালিসদারদের বক্তব্য ও জবানবন্দি গ্রহণ করা হয়। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে বিরোধপূর্ণ জায়গা-জমির মালিকানা, দখল, সীমানা এবং দীর্ঘদিনের বিরোধের বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্তকারী প্রতিনিধি দলের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল হক মাস্টার বাড়ির জায়গা ও জমি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য উপজেলা ভূমি প্রশাসনের উদ্যোগে সরেজমিন তদন্ত করা হয়।
তদন্তকালে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সামনে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পাশাপাশি মামলার বাদী-বিবাদী, সাক্ষী ও পূর্বের শালিসদারদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের এ বিরোধ প্রশাসনিকভাবে তদন্তের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নিষ্পত্তি হলে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকৃত কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তদন্ত শেষে প্রতিনিধি দল প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করে উপজেলা ভূমি অফিসে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।
মতামত