সার্চটুডে

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও ত্রাণ

মোঃ সবুজ মৃধা
মোঃ সবুজ মৃধা
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও ত্রাণ

চট্টগ্রামের চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬৬ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট।

রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫৬৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৮ হাজার টাকা করে মোট ৪৫ লাখ ২৮ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে আরও ২০০ পরিবারের মাঝে ১০ হাজার টাকা মূল্যমানের ফুড প্যাকেজ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস. এম. দিদারুল ইসলাম সিকদার, প্রধান শিক্ষক ওসমান আলী, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া ও ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হকসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ ও বিপদের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের অন্যতম দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে সহায়তা করে। এ ধরনের কার্যক্রম বন্যাকবলিত মানুষের সাময়িক দুর্ভোগ কমাতে ভূমিকা রাখে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চন্দনাইশে বন্যার্ত ৭৬৬ পরিবারে রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও ত্রাণ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x