সার্চটুডে

গোবিন্দগঞ্জে ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে জরিপপুর এলাকা থেকে নয়ন মিয়া (২৪) নামের এক যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।

নয়ন মিয়া বগুড়ার মোকাতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের পোড়াদহ (স্বর্ণগ্রাম) এলাকার দবির হোসেনের ছেলে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন - উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া এলাকার মৃত রজ্জব আলীর ছেলে মাহাবুর রহমান (৫২), আলীপুর এলাকার একরাম রবিদাসের ছেলে দিলীপ চন্দ্র দাস (৪০) ও জরিপপুর (জঙ্গলমারা) এলাকার মোহাম্মদ আলীর ছেলে লুটু মিয়া (৫৫)।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের জঙ্গলমারা থেকে জরিপপুর আসার পথে নয়ন মিয়াকে তুলে নিয়ে মারধর করে। পরে তাকে ফুলপুকুরিয়া বাজারে মাহাবুরের দোকানের ভেতরে বেঁধে রাখে। সন্ধ্যা ৭টার দিকে লুটু মিয়া জিম্মি নয়নের শ্বশুর জুয়েলকে কল করে ডিবি জয়পুরহাট পরিচয় দিয়ে তার জামাইকে মাদকসহ আটকের কথা বলে। তাকে ছাড়াতে ৫০ হাজার টাকা দাবি করে। ঘন্টাখানেক পর তিনি ৩০ হাজার টাকা যোগাড় করে স্থানীয় তিনজনকে সাথে নিয়ে পানিতলার উদ্দেশ্যে রওনা হন। পথের মধ্যে ডিবি পরিচয়দানকারী ওই নাম্বারে কল করলে তাদের ফুলপুকুরিয়া বাজারে যেতে বলে। রাত ৯টার দিকে তারা ফুলপুকুরিয়া বাজারে গিয়ে মাদ্রাসা সংলগ্ন নয়নকে দেখতে পায়। তখন মাহাবুরের হাতে ৩০ হাজার টাকা দিয়ে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। টাকা কম দেওয়ায় মাহাবুর, দিলীপ, লুটুসহ অজ্ঞাত ৮/১০ জন ব্যক্তি মিলে লাঠি ও লোহার রড দিয়ে তাদের উপর আক্রমণ করে এবং নয়নকে ফেরত না দিয়ে উল্টো তাদের প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় নয়ন মিয়াকে উদ্ধার করে।

জিম্মি দশা থেকে উদ্ধার পাওয়া নয়ন মিয়া বলেন, সন্ধ্যার দিকে দুইজন লোক আমার পথরোধ করে দাঁড়ায়। আমাকে চড়-থাপ্পড় মেরে অন্যত্র নিয়ে যায়। আমার কাছে মোটরসাইকেল ও ফোন ছিল, সেগুলো ওরা নিয়ে যায়। সেখানে ৩/৪ জন লোক এসে আমাকে মারধর করে। এরপর ফুলপুকুরিয়া-জরিপপুর রাস্তার মাঝামাঝি কলার জমিতে নিয়ে গিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বাড়িতে ফোন দিয়ে টানা আনতে বলে। তখন আমার মাকে কল দিলে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানতে পারে। তারা আমাকে লাঠি দিয়ে মারধর করে ইয়াবা পাওয়ার কথা স্বীকার করতে বাধ্য করে। আমার সামনে মাহাবুর, দিলীপ ও লুটু মিলে র‍্যাব-পুলিশ সেজে ফোনে কথা বলে। পরে তারা আমাকে মাহাবুরের দোকানে নিয়ে যায়। রাত ৯টার দিকে শ্বশুরবাড়ির লোকজন গিয়ে আমাকে উদ্ধার করে। আমি পুলিশ প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

জিম্মি উদ্ধারে গিয়ে আহত ছানোয়ার বলেন, আমাদের কাছে ফোন দিয়ে বলল র‍্যাব জয়পুরহাট থেকে বলছি। আপনার বোন জামাই নয়নকে পানিতলায় ২০০ পিস ইয়াবাসহ আটক করেছি৷ তখন আমি বললাম যেহেতু আপনারা মাদকসহ ধরেছেন তাহলে চালান করে দেন৷ ৩০ মিনিট পর কল দিয়ে বলল আমরা ডিবির লোক। ১৫ মিনিট পরে আবার কল দিয়ে বলল আমরা ফুলপুকুরিয়ার কাছাকাছি আছি, ৫০ হাজার টাকা দিলে ওকে ছেড়ে দিব। তখন আমার সন্দেহ হলে দু'জন লোককে ফুলপুকুরিয়ায় পাঠাই। সেখানে গিয়ে তারা র‍্যাব বা ডিবির লোক পায়নি। আমরা সেখানে গেলে তারা দলবদ্ধ হয়ে হামলা চালায়। মাহাবুর, দিলীপ ও লুটু মিলে গ্যাং তৈরি করেছে। এদের ছত্রছায়ায় ৩০/৪০ জন চলে। ছেলেমেয়ে পার্কে গেলে ওরা আক্রমণ করে টাকা নেয়। আবার ছেলেদের পকেটে মাদক দিয়ে ব্ল্যাকমেইল করে।

ঘটনার সাক্ষী শরিফুল ইসলাম বলেন, আমি হোদার মোড়ে মুরগী কিনতে গিয়ে জানতে পারি এলাকার জামাই নয়নকে পুলিশ ধরেছে। তখন আমি ফোনে সালাম দিয়ে পুলিশের সাথে কথা বলতে গিয়ে লুটু চাচার কন্ঠ শুনে চিনে ফেলি। চাচাকে ওখানে থাকার কথা বলে আমি গেলে আমাকে ৩ ঘন্টা ঘুরায়। পরে আমাকে বলে তুমি টাকা দিয়ে মাহাবুরের দোকানে যাও, ওখানে গিয়ে লোক পাবা। আমি ওখানে গিয়ে নয়নকে দেখতে পাই। তারপর নয়নের শ্বশুরকে কল দেই। চাচা ঘটনাস্থলে গিয়ে পুলিশের কথা জিজ্ঞাসা করতেই ওরা লাঠিসোঁটা বের করে আমাদের ৪/৫ জনের ওপর হামলা চালায়। লুটু মূলত মাদক কারবারি। যুবক ছেলেদের ধরে মাদক পকেটের ভেতর ঢুকে দিয়ে গ্রাম পুলিশ মাহাবুর ও দিলীপের সহায়তায় আটক করে তাদের বাড়িতে ফোন করে টাকা আনায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে জিম্মি, অর্থ আদায় ও মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x