সার্চটুডে

তাড়াইলে ৮ দিন ধরে কিশোর তামিম নিখোঁজ, সন্ধান পেলে ফোন: ০১৮৪৫-২০৩৩২৮

ছবি - নিখোঁজ তামিম

‘আমার ছেলেটা কোথায় আছে,কেমন আছে—শুধু একবার জানতে চাই।’—এমন আকুতি নিয়ে প্রতিটি মুহূর্ত কাটছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের মো. জহিরুল ইসলামের পরিবারের। ১৪ বছরের কিশোর তামিম নিখোঁজ হওয়ার আট দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। একমাত্র সন্তানের অপেক্ষায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারটি।

নিখোঁজ কিশোরের নাম তামিম (১৪)। সে তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল ইউনিয়নের সাচাইল গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় সহিলাটী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা গেছে,গত ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকাল ১০টার দিকে তামিম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা প্রথমে আত্মীয়-স্বজনের বাড়ি,বন্ধুবান্ধব ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে পরিবারের উৎকণ্ঠা যেন কিছুতেই কমছে না। প্রতিদিন কেউ হয়তো তামিমের কোনো খবর নিয়ে আসবে—এই আশায় পথ চেয়ে থাকছেন বাবা-মা ও স্বজনরা। কিন্তু আট দিন পেরিয়ে গেলেও অপেক্ষার অবসান হয়নি।

পরিবার জানিয়েছে,নিখোঁজের সময় তামিমের পরনে ছিল লাল গেঞ্জি ও গাঢ় নীল প্যান্ট। তার উচ্চতা আনুমানিক ৪ দশমিক ৫ ফুট,গায়ের রং শ্যামলা।

এ ঘটনায় তাড়াইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর-৩১৫।

তাড়াইল থানার ওসি মাসুদুর রহমান বলেন,নিখোঁজ কিশোরের বিষয়ে জিডি পেয়েছি। আমরা অনুসন্ধান করছি।

কান্নাজড়িত কণ্ঠে তামিমের বাবা জহিরুল ইসলাম বলেন,আমার ছেলেটা খুব সহজ-সরল। সে কোথাও একা যায় না। আট দিন ধরে আমার ছেলের কোনো খবর নেই। আমরা জানি না সে কোথায় আছে, কেমন আছে। কেউ আমার বাবাকে দেখে থাকলে দয়া করে আমাদের জানাবেন। আমার ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা চাই।

তামিমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি তার সন্ধান পেলে বা কোথাও তাকে দেখতে পেলে দেরি না করে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:জহিরুল ইসলাম (তামিমের বাবা): ০১৮৪৫-২০৩৩২৮

একটি ফোনকলই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের স্বস্তি। তাই তামিমকে কোথাও দেখা গেলে বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে দ্রুত পরিবারের কাছে খবর দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছে তার পরিবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে ৮ দিন ধরে কিশোর তামিম নিখোঁজ, সন্ধান পেলে ফোন: ০১৮৪৫-২০৩৩২৮

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x