সার্চটুডে

ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের বার্তা

হাবিবুর রশিদ সন্ধানের উপস্থিতিতে প্রকম্পিত শেরপুরের মাটি

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

হাবিবুর রশিদ সন্ধানের উপস্থিতিতে প্রকম্পিত শেরপুরের মাটি
বক্তব্যে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের উপস্থিতিতে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের আওতাধীন শেরপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, স্লোগান ও উৎসবমুখর পরিবেশে প্রকম্পিত হয়ে ওঠে শেরপুরের মাটি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের সদস্য সচিব হোসেন সোহাগসহ জেলা, শহর ও ঐতিহ্যবাহী দুই কলেজ থেকে শুরু করে শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, সম্মেলনে হাবিবুর রশিদ সন্ধান সরকারের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। তার আগমনকে ঘিরে কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়। প্রিয় নেতার স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি পরিণত হয় ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের এক প্রাণবন্ত মিলনমেলায়।

এ সময় বক্তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও গণতান্ত্রিক চর্চা সমুন্নত রেখে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমানের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাদাত হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনকে ঘিরে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের উপস্থিতি কর্মীদের মধ্যে যে উদ্দীপনা সৃষ্টি করেছে, তা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও ঐক্যের এক উজ্জ্বল প্রকাশ হয়ে ওঠে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

হাবিবুর রশিদ সন্ধানের উপস্থিতিতে প্রকম্পিত শেরপুরের মাটি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x