সার্চটুডে

দীর্ঘ সংগ্রামের স্মৃতি নিয়ে নতুন পথচলায় ছোটন

ছোটনের অবদান ভুলবে না শাজাহানপুর উপজেলা ছাত্রদল

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ছোটনের অবদান ভুলবে না শাজাহানপুর উপজেলা ছাত্রদল
মানুষের ভালোবাসায় সিক্ত নেতা

দীর্ঘ রাজনৈতিক পথচলায় কখনো রাজপথে, কখনো কারাগারে, আবার কখনো সাংগঠনিক দায়িত্বের ব্যস্ততায় কেটেছে সময়। পদ-পদবির চেয়ে সংগঠনের প্রতি দায়বদ্ধতাকেই গুরুত্ব দিয়ে দীর্ঘদিন কাজ করে যাওয়া সেই নেতার নাম আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন। শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠনকে শক্তিশালী, সুসংগঠিত ও সক্রিয় করতে নিরলসভাবে কাজ করেছেন তিনি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মেয়াদোত্তীর্ণ হওয়ায় শাজাহানপুর উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার আবেগঘন বিদায়ী বার্তায় উঠে এসেছে দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা স্মৃতি ও ত্যাগের কথা।

২০০৬ সালে দশম শ্রেণিতে পড়ার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন ছোটন। এরপর দীর্ঘ সময়ে আ. লীগ ও পুলিশের সঙ্গে আন্দোলন-সংগ্রাম, মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের মধ্য দিয়েও রাজনীতির মাঠে সক্রিয় থেকেছেন। পদ-পদবি ছাড়াই দীর্ঘদিন রাজপথে লড়াই করার পর আমরুল ইউনিয়ন ছাত্রদলের মিছিল থেকে শুরু করে সরকারি আজিজুল হক কলেজে প্রায় এক দশক ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি।

রাজনৈতিক পথচলার একপর্যায়ে ২০২১ সালে সরাসরি কাউন্সিলরদের ভোটে স্বচ্ছ ব্যালটের মাধ্যমে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন ছোটন। দায়িত্ব গ্রহণের পর সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠে থেকে কাজ করে গেছেন তিনি। দলের প্রতিটি কর্মসূচিতে নির্ভীকভাবে অংশ নেওয়ার পাশাপাশি সংকট ও দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন ছোটন।

শুধু সাংগঠনিক কর্মকাণ্ডেই নয়, দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচারবিরোধী সকল আন্দোলন-সংগ্রামেও তার উপস্থিতি ছিল নিয়মিত। যার একটি উজ্জ্বল উদাহরণ ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান। স্বৈরাচার পতনের লক্ষ্যে অমানবিক নির্যাতন উপেক্ষা করে সম্মুখ সারির এই যোদ্ধার ভূমিকা আজও প্রশংসিত সর্বমহলে। জিয়া পরিবারের রাজনৈতিক দর্শনকে হৃদয়ে ধারণ করে নিজের রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন বলে তার বক্তব্যে উঠে এসেছে। নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ছিল ছোটনের মধ্যে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের অনুমোদনে গাবতলী উপজেলা ও পৌর শাখা এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের পর নিজের দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা স্মরণ করে আবেগঘন বিদায়ী বার্তা দেন আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন। সেখানে তিনি শাজাহানপুর উপজেলার নয়টি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চলার পথে নিজের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

নিজের বিদায়ী বার্তায় ছোটন আরও উল্লেখ করেন, দীর্ঘ পথচলায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি যেমন কৃতজ্ঞ, তেমনি যারা বিরোধিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ প্রতিকূলতা ও বিরোধিতাও তাকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে। তিনি বলেন, কারাগার থেকে রাজপথে তার নিরন্তর ছুটে চলা অব্যাহত থাকবে।

ছোটনের রাজনৈতিক জীবনে জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও বর্তমান জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু হাসানের ভূমিকার কথাও বিশেষভাবে স্মরণ করেছেন তিনি। আবেগঘন ভাষায় ছোটন উল্লেখ করেন, ছাত্রদলের রাজনীতিতে আবু হাসানই তাকে রাজনৈতিক পদ ও পরিচয় দিয়েছেন এবং বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। তার রাজনৈতিক জীবনের সফলতা কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন ছোটন।

দীর্ঘ প্রায় দুই দশকের রাজনৈতিক পথচলার পর গতকাল থেকে শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হলেন আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন। তবে কমিটি বিলুপ্ত হলেও থেমে যাচ্ছে না তার রাজনৈতিক পথচলা। দায়িত্বের পরিবর্তন হলেও রাজপথে থাকা এবং দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। শাজাহানপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের কাছে তার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও সাংগঠনিক ভূমিকা তাই প্রতিটি অলিগলিতে স্মরণীয় হয়ে থাকবে।

সামনে এখন আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটনের নতুন পথচলা। শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। দীর্ঘদিনের রাজপথের অভিজ্ঞতা, মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মানসিকতা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ককে সঙ্গী করে নতুন এই পথচলায় এগিয়ে যেতে চান ছোটন। ছাত্রদলের দায়িত্বে থাকাকালীন যেভাবে সংগঠনের নেতাকর্মীদের পাশে থেকে কাজ করেছেন, ঠিক তেমনি ভবিষ্যতেও জনতার পাশে থেকে তাদের কথা শোনা ও প্রত্যাশার প্রতিফলন ঘটানোর প্রত্যয় ব্যক্ত করছেন এই নির্ভীক নেতা। দায়িত্বের অধ্যায় শেষ হলেও মানুষের সঙ্গে তার সম্পর্ক ও জনকল্যাণের পথচলা থেমে থাকছে না, বরং নতুন পরিচয়ে নতুন দায়িত্বের প্রত্যাশায় সামনে এগিয়ে যাওয়ার অপেক্ষায় ছোটনের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ছোটনের অবদান ভুলবে না শাজাহানপুর উপজেলা ছাত্রদল

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x