গাইবান্ধার গোবিন্দগঞ্জে আয়বর্ধক প্রকল্পের আওতায় হতদরিদ্র নারীদের মাঝে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর এলাকায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং জনকল্যাণ সংস্থা (জেকেএস) এর বাস্তবায়নে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আলতাফ হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ অফিসার (সম্প্রসারণ) শাহাদত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সরসের নির্বাহী পরিচালক সহকারী অধ্যাপক শাহ রফিকুল ইসলাম, সুখেরনীড় বাংলাদেশের নির্বাহী পরিচালক আজিজার রহমান, বিশিষ্ট সমাজসেবক একেএম নাসের জুয়েল, বিশিষ্ট সমাজসেবিকা নাজমা আক্তার রিপা, সাজু মিয়া, আনোয়ার হোসেন, মমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কামারদহ ইউনিয়নের তারদহ গ্রামের ২৫ জন হতদরিদ্র নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়।
মতামত