ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন) এর নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম উপলক্ষে এক সভা ও ভিডিওচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর বেলা ২টায়
বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মাইগ্রেশন ফোরাম এর " প্রবাসবন্ধু ফোরামের বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে প্রোগ্রামের মূল বিষয় ভিডিওচিত্র সহকারে উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন (ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেশন) (প্রত্যাশা-২) এর চট্টগ্রাম এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন - বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া।
ব্র্যক মাইগ্রেশন এর বোয়ালখালী সুপারভাইজার বাবু জুয়েল সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রোগ্রামে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। পরে সংশ্লিষ্ট বিষয়ের উপর থেকে আনিত কুইজ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মতামত