সার্চটুডে

বাঁশখালী থানা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিপ্লব দাস
বিপ্লব দাস
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাঁশখালী থানা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বাঁশখালী থানা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী বাঁশখালী থানা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পর্ষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শুক্রবার (৮ মে ২০২৬) কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত সভায় এডভোকেট দিলীপ দাশের সভাপতিত্বে মন্দিরের উপদেষ্টা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সহস্রাধিক ভক্তের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে প্রবীর কুমার দাশ (রাখাল)কে সভাপতি, জুয়েল কান্তি সিকদারকে সাধারণ সম্পাদক এবং সনজিত ধর ও লেনিন বিশ্বাসকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়।

নবগঠিত কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যৌমপতি দাশ, শিবু প্রসাদ দাশ, বিজন দাশ ও অঞ্জন চক্রবর্তী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন অমিত রায় বিশ্বাস, নীলকণ্ঠ দাশ, প্রণব দাশ (কমিশনার), দোলন দাশ, বিধান দাশ, উজ্জ্বল বিশ্বাস, কৈলাসপতি দাশ, শংকর দাশ, অশোক দাশ, স্বদেশ দাশ ও উজ্জ্বল দাস।

সহ-সাধারণ সম্পাদক পদে ছোটন বিশ্বাস, নির্ঝর দাস, শংকর দাস, সুব্রত দাস ও অপু সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ডা. শান্তনু দাশ, যীশু চক্রবর্তী, লিটন দাশ ও বাবুরাম দাশ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ড. রাজপতি দাশ, স্থাপত্য শৈলী সম্পাদক পদে ইঞ্জিনিয়ার শিশির চৌধুরী ও প্রমিত দাশ এবং প্রচার সম্পাদক পদে রাহুল দাশকে মনোনীত করা হয়।

কমিটি গঠনের পর অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে বর্তমান কালীমন্দিরের পাশে একটি নতুন মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজার দশমীর দিন নতুন মন্দিরের শিলান্যাস করা হবে। একই সঙ্গে স্বল্প সময়ের মধ্যে মন্দির নির্মাণের কার্যক্রম শুরু করার সিদ্ধান্তও গৃহীত হয়।

নতুন কমিটির মাধ্যমে ঐতিহ্যবাহী কালীবাড়ির ধর্মীয়, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিতরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাঁশখালী থানা কেন্দ্রীয় কালীবাড়ি পরিচালনা পর্ষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x