সার্চটুডে

নওগাঁর ধামইরহাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

ধামইরহাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ধামইরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এ অঙ্গীকার করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ধামইরহাট এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় সভাটি অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা শারমিন। পরে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্কামাম মাহমুদা উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

শপথে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধের পাশাপাশি বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধ করে ধামইরহাটকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়।

বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের সক্রিয় অংশগ্রহণ জরুরি। দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া প্রতিরোধে স্থায়ী পরিবর্তন আনা সম্ভব।

ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট শাখা জানায়, ২০০৮ সাল থেকে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, শিক্ষাবিভাগ, যুব ও শিশু সংগঠন এবং কমিউনিটির সঙ্গে সমন্বয় করে শিশুদের সুরক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে তারা। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার উদ্যোগ আরও এগিয়ে নেওয়া হচ্ছে।

সভায় উপজেলা ভূমি কর্মকর্তা সাজ্জাদ পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফ হাসান, ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার এবং ওয়ার্ল্ড ভিশনের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশন ও উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিয়াসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।#

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নওগাঁর ধামইরহাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x