সার্চটুডে

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন
ছবি: সার্চ টুডে

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) বগুড়ার কমিটি পুনর্গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. সলিমুল্লাহ আকন্দ। সাধারণ সম্পাদক দায়িত্ব পেয়েছেন ডা. মাহফুজুল হক মামুন। 

বুধবার (১৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটি প্রকাশ করা হয়। বগুড়ার নতুন কমিটিতে সভাপতি-সম্পাদকসহ ৩৭ জন সদস্য আছেন। 

নবনির্বাচিত সভাপতি ডা. সলিমুল্লাহ আকন্দ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী বিভাগের অধ্যাপক। সাধারণ সম্পাদক ডা. মাহফুজুল হক মামুন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। 

এ তথ্য নিশ্চিত করে এনডিএফ বগুড়ার প্রচার সম্পাদক ডা. আজিজুল হাকিম বাপ্পা জানান, চিকিৎসকদের পেশাজীবী সংগঠনের কার্যক্রম গতিশীল করতে কমিটি পুনর্গঠন করা হয়। আগামী ২ বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন ও মানবতার কল্যাণে কাজ করবেন। চিকিৎসকদের পেশাগত মানোন্নয়ন, কর্মস্থলে নিরাপত্তা, জনকল্যাণমুখী কার্যক্রম, রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করা, ইসলাম নৈতিক মূল্যবোধ চর্চা ও সচেতনতা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় ন্যাশনাল ডক্টরস ফোরামের কমিটি পুনর্গঠন, সভাপতি সলিমুল্লাহ ও সম্পাদক মামুন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x