বগুড়ায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সংগঠনের কার্যক্রম, সদস্যদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংগঠনটির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি বজলুর রশিদ সুইট।
সভাপতির বক্তব্যে বজলুর রশিদ সুইট ফটো সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে ফটো সাংবাদিকদের গণমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এ সময় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাফর আহম্মেদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক ফিরোজ পশারী রানা এবং সদস্য এম আর শাইনসহ অন্যান্য সদস্যরা।
মতামত