সার্চটুডে

নওগাঁর বদলগাছীতে

পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

নিহত মুহিন

নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে মুহিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় শিশুটি। 

নিহত মুহিন মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে নামার পর দীর্ঘ সময় মুহিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা ও চাচি পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছীতে পুকুরের পানিতে ডুবে মুহিন হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় শিশুটি। 

নিহত মুহিন মিঠাপুর ইউনিয়নের আরজি পাঁচঘুরিয়া গ্রামের শাহীন হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরে নামার পর দীর্ঘ সময় মুহিনকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটির মা ও চাচি পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশুটি পুকুরের পানিতে পড়ে মারা গেছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x