সার্চটুডে

নিয়ামতপুরে বিলে পোনা মাছ অবমুক্ত

নিয়ামতপুরে বিলে পোনা মাছ অবমুক্ত
নিয়ামতপুরে বিলে পোনা মাছ অবমুক্ত

নওগাঁর নিয়ামতপুরে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলার অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার রাওতারা বিলে পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মুরশিদা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফ উল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে জলাশয় ও মৎস্যসম্পদ সংরক্ষণে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নিয়ামতপুরে বিলে পোনা মাছ অবমুক্ত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
নিয়ামতপুরে বিলে পোনা মাছ অবমুক্ত
0:00 0:00
1.0x