রাশিয়ায় মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পাওয়া বগুড়ার এক মেধাবী শিক্ষার্থীকে আনুষঙ্গিক খরচ বহনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে বগুড়া জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, বগুড়ার পক্ষ থেকে শিক্ষার্থীর হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান নিজ হাতে শিক্ষার্থীর কাছে এ সহায়তার চেক হস্তান্তর করেন।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, মেধা ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থী চিকিৎসা শিক্ষা সম্পন্ন করে দেশের মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসনের এমন উদ্যোগে শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মতামত