সার্চটুডে

বৃদ্ধের মরদেহ উদ্ধার, অপমৃত্যু মামলা

কোটালীপাড়ায় অসুস্থতার কষ্টে বৃদ্ধের আত্মহত্যা

কোটালিপাড়া, গোপালগঞ্জ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইছাহাক ফকির (৭৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের সিতাইকুন্ড গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইছাহাক ফকির ওই গ্রামের মৃত আইজ উদ্দিন ফকিরের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের কোনো একসময় ইছাহাক ফকির আত্মহত্যা করেন। ভোররাত ৪টার দিকে তাঁর ছোট ছেলে মহসীন কবির ঘুম থেকে উঠে বাবার খোঁজ করতে গিয়ে বিষয়টি জানতে পারেন। পরে তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

নিহতের ছেলে মহসীন কবির বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে মাথাব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা নেওয়ার পরও অসুস্থতা থেকে স্বস্তি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অসুস্থতার কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।

কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই সোবাহান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কোটালীপাড়ায় অসুস্থতার কষ্টে বৃদ্ধের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x