সার্চটুডে

গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তৌফিকুল ইসলাম তৌফিক (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তৌফিকুল ইসলাম তৌফিক ওই এলাকার শাহ মোঃ জামিলুর রহমানের ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার (এসআই) শিবলী কায়েছ মীরের নেতৃত্বে এসআই মমিনুল ইসলাম, এসআই আশরাফ, এএসআই নাহিদসহ সঙ্গীয় পুলিশ ফোর্স বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় লেলিন মেম্বারের বাড়ির সামনের হেরিং বন্ড সড়কে অভিযান পরিচালনা করে। এসময় তৌফিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়৷ 

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x