সার্চটুডে

কচাকাটায় মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধ

কচাকাটায় মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধ।

কুড়িগ্রামের প্রস্তাবিত কচাকাটা উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে গতকাল শুক্রবার সকালে গোডাউনে সারের তীব্র সংকট ও কৃষকদের সার না দেওয়ার অভিযোগ কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি ও রাস্তা বন্ধ করে অবরোধ করেছে ভুক্তভোগী কৃষক । ক্ষুব্ধ কৃষকরা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম (বিএস)কে গোডাউনে আটকে রাখলে পরবর্তীতে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষকরা সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন। একপর্যায়ে গাবতলা বাজার সার গোডাউনে বিএস রফিকুল ইসলাম পার্শ্ববর্তী ইউনিয়ন নিজ এলাকার কিছু লোককে সকালে সার দিয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন এবং তার সহযোগী বল্লভেরখাষ ইউনিয়নের শিঙ্গিমারী গ্রামের খোরশেদ আলম সঙ্গে নিয়ে সার বিতরণ করলে অবরুদ্ধ করেন স্থানীয় জনতা। খবর পেয়ে ইউএনও মহোদয় উপস্থিত হন এবং স্থানীয় লোকজনের সহায়তায় রফিকুল ইসলাম বিএসকে নিজের গাড়িতে তুলে নিয়ে থানায় পৌঁছান।

ঘটনার বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, উক্ত এলাকার জন্য মোট ১৬০ বস্তা সার বরাদ্দ ছিল। যা দুইটি পয়েন্টে আশি (৮০) বস্তা করে দুটি গোডাউনে রাখা হয়েছিল। আমি সরাসরি ভুক্তভোগী জনগণের বক্তব্য শুনেছি। দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগের সত্যতা পেলে সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম (বিএস) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক বিএস রফিকুল ইসলাম জানান, যে ডিলারের নামে সার বরাদ্দ দেওয়া হয় ভাই ভাই মেশিনারিজ সেই মূল ডিলার ইতিমধ্যেই মৃত্যুবরণ করেছেন।

তাহলে মৃত ব্যক্তির নামে কিভাবে বরাদ্দ ও সরবরাহ চলছে।

এমন প্রশ্নে তিনি জানান, সার মূলত খায়রুল আলম নামের এক ব্যক্তির নামে উত্তোলন করা হয়। পরবর্তীতে কেদার ইউনিয়নের হাছেন মহাজনের ছেলে বাবু নামের এক সাব-ডিলার সেই সার বিতরণ করে আসছিলেন।

মৃত ডিলারের নামে সার উত্তোলন এবং অবৈধ সাব-ডিলার প্রক্রিয়ার বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আনা হলে তিনি দৃঢ় আশ্বাস দিয়ে জানান, "ডিলার মারা যাওয়ার বিষয়টিসহ সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ার বিষয়ে আমরা গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছি। সকল ডিলারের কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় রয়েছে এবং অনিয়ম পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

স্বচ্ছতা ফিরিয়ে আনতে এবং আসল কৃষকের সার প্রাপ্তি নিশ্চিত করতে এই সারের কালোবাজারি ও জালিয়াতি এবং বিএস রফিকুল ইসলামের সঠিক সুষ্ঠু বিচার চান স্থানীয় ভু

ক্তভোগী কৃষকরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কচাকাটায় মৃত ব্যক্তির নামে উঠছে ডিলারের সার, বিএস অবরুদ্ধ

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x