মায়ের বিরুদ্ধে কথিত পরকীয়ার অভিযোগ, ছেলেকে হত্যাচেষ্টার দাবি, এরপর স্বামী-স্ত্রীর বিবাহবিচ্ছেদ। এবার দুই ছেলে ও এক মেয়েকে নিজের কাছে রাখার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন মা।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের মংলার মুখ এলাকার একটি পারিবারিক বিরোধকে ঘিরে ঘটনার পর ঘটনা সামনে আসছে।স্থানীয়দের ভাষ্য ও সংশ্লিষ্ট পক্ষের অভিযোগ অনুযায়ী, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির দুই ভাইয়ের কথিত অনৈতিক সম্পর্কের বিষয়টি পরিবারের বড় ছেলে দেখে ফেলায় । এরপর বিষয়টি নিয়ে পরিবারে বিরোধ দেখা দেয়। এ সময় ওই ছেলেকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগও ওঠে।পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হয়। একপর্যায়ে দেনমোহরের অর্থ পরিশোধের পর প্রবাসী স্বামীর সঙ্গে ওই নারীর বিবাহবিচ্ছেদ হয়েছে বলে স্থানীয়'রা জানান। তবে বিচ্ছেদের পরও থামেনি বিরোধ।অভিযোগ রয়েছে, ছেলে পক্ষের পরিবারের কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একই সঙ্গে দুই ছেলে ও এক মেয়েকে নিজের কাছে রাখার দাবিতে আদালতে মামলা করা হয়েছে বলে জানা গেছে।এখন প্রশ্ন উঠছে বিবাহবিচ্ছেদের পর সন্তানদের দায়িত্ব ও তত্ত্বাবধান কার কাছে থাকবে,এসব বিষয় আদালতের বিবেচনা করে ফয়সালা দিবে।অন্যদিকে অভিযুক্ত পরিবারের দাবি, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। তারা চান, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হোক এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে । তবে অপর পক্ষের বক্তব্য ও আদালতে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ নথি যাচাই করে সত্যতা পাওয়া যায় এই বিষয়ে।এখন এই বিরোধের সমাধান নির্ভর করছে তদন্ত ও আদালতের সিদ্ধান্তের ওপর।দুই ছেলে ও এক মেয়ের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা ও কল্যাণ সবকিছুর ঊর্ধ্বে রেখে আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি চান স্থানীয়'রা।
মতামত