সার্চটুডে

চিরনিদ্রায় শায়িত হলেন জেষ্ঠ্য সাংবাদিক আবু বকর সিদ্দিক

সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক

না ফেরার দেশে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।)

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

তিনি মাই টিভি, দৈনিক ভোরের কাগজ ও The Financial Express পত্রিকায় নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক। অসুস্থতা বেড়ে যাওয়ায় তিনি নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিলকপুর ইউনিয়নের উলিপুর গ্রামে তার পৈতৃক ভিটায় বাদ এশা জানাজার পর তাকে কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

তিনি দীর্ঘদিন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ হিসেবেই ছিলেন সহকর্মীদের কাছে পরিচিত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চিরনিদ্রায় শায়িত হলেন জেষ্ঠ্য সাংবাদিক আবু বকর সিদ্দিক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x