ধুনট (বগুড়া) প্রতিনিধি:১১ দলীয় লংমার্চ সফলভাবে সম্পন্ন করে নিজ এলাকায় ফিরে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন ন্যাশনাল ওলামা আলায়েন্স কেন্দ্রীয় কমিটির সদস্য হানজালা আল আজাদী।আজ হাসপাতাল পরিদর্শনের সময় তিনি সেখানে ভর্তি থাকা অসহায় ও সাধারণ রোগীদের শয্যাপাশে যান এবং তাদের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ নেন।পরিদর্শন শেষে এক বার্তায় হানজালা আল আজাদী জানান, ১১ দলীয় লংমার্চ সফলভাবে সম্পন্ন করে আজ নিজ উপজেলা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। সেখানে চিকিৎসাধীন ও ভর্তি থাকা অসহায় রোগীদের সাথে দেখা করি এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিই। হাসপাতালে গিয়ে দেখলাম, বর্তমানে প্রচুর মানুষ ভয়াবহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের এই কষ্ট ও হাসপাতালের পরিস্থিতি সত্যিই অত্যন্ত উদ্বেগজনক।মেডিকেলে স্থানান্তরের হিড়িক:হাসপাতাল সূত্রে জানা গেছে, ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বর্তমানে সীমিত শয্যা ও জনবল দিয়ে উপজেলা পর্যায়ে তাদের চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। পরিস্থিতি বেগতিক দেখে এবং উন্নত চিকিৎসার স্বার্থে হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই অনেক রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন মেডিকেল কলেজে স্থানান্তর (রেফার) করেছে।ওলামা আলায়েন্স নেতা হানজালা আল আজাদী ডেঙ্গু পরিস্থিতির এমন ভয়াবহতার ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে উপজেলার সর্বস্তরের মানুষকে সর্বোচ্চ সচেতন থাকার ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সাথে ডেঙ্গুসহ বিভিন্ন রোগে আক্রান্ত সকল অসুস্থ মানুষের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন তিনি।
মতামত