সার্চটুডে

মধুমতী নদী শাসনে নতুন ভাঙনের শঙ্কা, আলফাডাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন

ছবি: সার্চ টুডে

মধুমতী নদী শাসন বা স্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগে নতুন করে নদীভাঙনের আশঙ্কা করছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরবেলবানা,চরখোলাবাড়ীয়া ও চরমাকড়াইল এলাকার বাসিন্দারা। নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার দাবিতে মানববন্ধন করেছেন উপজেলা সংযোগ পাশের এলাকার জনগণ।

রোববার (২০ সেপ্টেম্বর) নদীর তীরবর্তী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় ব্যানারে লেখা ছিল আলফাডাঙ্গা উপজেলার চরখোলাবাড়ীয়া মৌজার দক্ষিণ সীমানায় নদী শাসন প্রতিরোধ প্রসঙ্গে।

মানববন্ধনে বানা ইউনিয়ন নির্বাচনে সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও জামায়েত সমর্থিত কর্মী এমএ কুদ্দুস বলেন, মধুমতী নদী তার প্রাকৃতিক গতিপথে প্রবাহিত হলে পানির স্বাভাবিক স্রোত বজায় থাকে। কিন্তু নদী শাসনের নামে জিও ব্যাগ, বাঁধ, ব্লক কিংবা অন্য কোনো স্থাপনা নির্মাণ করে স্রোতের গতিপথ পরিবর্তন করা হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে নদীর অপর পাড় ও আশপাশের এলাকায়। এতে আলফাডাঙ্গা অংশে নতুন করে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, নদীভাঙনে এরই মধ্যে আমাদের আটবার ভিটা মাটি নদীতে বিলিন হয়েছে। এখনো শত শত একর জমি নদীর মধ্যে বিলীন হয়ে আছে। ঐ পাড়ে স্হায়ী বাঁধ দিলে চরবেলবানা এলাকায় নতুন করে ভাঙন শুরু হবে এই আতঙ্কে আছি। নদীর স্রোতের গতিপথ পরিবর্তন হলে নতুন করে আমাদের বসতভিটা ও জমি ভাঙনের মুখে পড়তে পারে।

বীর মুক্তিযোদ্ধা সায়েম সর্দারের ভাষ্য, আমরা নদীভাঙন চাই না, একই সঙ্গে নদী শাসনের কারণে নতুন ভাঙনের ঝুঁকিও নিতে চাই না। মধুমতীকে তার স্বাভাবিক গতিতে চলতে দেওয়া উচিত।

স্থানীয় কৃষক আলম হাদী বলেন, চরমাকড়াইল ও চরখোলাবাড়ীয়া এলাকায় নদী শাসনের ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হলে স্রোত ঘুরে আলফাডাঙ্গার দিকে আঘাত হানতে পারে। এতে ফসলি জমি ও বসতভিটা নতুন করে ভাঙনের কবলে পড়ার আশঙ্কা রয়েছে।

কৃষক জামাল বলেন, কোনো প্রকল্প নেওয়ার আগে নদীর স্রোত কোন দিকে যাচ্ছে এবং এর প্রভাব কোথায় পড়তে পারে, তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এক জায়গা রক্ষা করতে গিয়ে যেন অন্য এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত না হয়।

স্থানীয় আরেক বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মোল্লা বক্তব্যে বলেন, এক এলাকার ভাঙন ঠেকাতে গিয়ে অন্য এলাকার মানুষকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। নদীর গতিপথ ও ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে মানুষের বসতভিটা ও কৃষিজমি রক্ষায় কার্যকর ও বৈজ্ঞানিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে আরো বক্তারা দাবি করেন, নদী শাসনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন মধুমতীর গতিপথ, পানির স্রোত এবং দুই তীরের ভৌগোলিক পরিস্থিতি নিয়ে কারিগরি ও বৈজ্ঞানিক সমীক্ষা করে। পাশাপাশি এমন কোনো প্রকল্প গ্রহণ না করার আহ্বান জানান, যার ফলে আলফাডাঙ্গা অংশে নতুন করে নদীভাঙনের ঝুঁকি তৈরি হতে পারে। 

মানববন্ধনে উপস্থিত থেকে আরো বক্তব্য দেন মনির উদ্দিন ফকির, মোঃ বাদশা মিয়া, হবিবার সরদার, মুসা শেখ, বাদশা মিয়া, সায়েম সরদার, বাদশা, মুসা মিয়া প্রমূখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মধুমতী নদী শাসনে নতুন ভাঙনের শঙ্কা, আলফাডাঙ্গায় এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x