সার্চটুডে

শিক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক
ছবি: সার্চ টুডে

বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় হেল্পডেস্ক পরিচালনা করছে কলেজ শাখা ছাত্রদল। জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম চলমান রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দ্বিতীয় দিনের মতো পরিচালিত এ কার্যক্রমে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়। ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের কলেজে স্বাগত জানান সংগঠনের নেতাকর্মীরা।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেনের নেতৃত্বে কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ হেল্পডেস্ক কার্যক্রমে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করেন।

এ সময় হেল্পডেস্কে সেবা নিতে আসা অভিভাবকরা জানান, কলেজে ভর্তি কার্যক্রমের বিভিন্ন ধাপ সম্পর্কে অনেকেরই পর্যাপ্ত ধারণা থাকে না। এ সময় ক্যাম্পাসে সহযোগিতার জন্য হেল্পডেস্ক থাকায় প্রয়োজনীয় তথ্য পাওয়া এবং ভর্তি-সংক্রান্ত কাজ সম্পন্ন করা সহজ হচ্ছে।

নতুন শিক্ষার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কলেজে ভর্তির শুরুতেই প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা পাওয়ায় তাদের ভোগান্তি কমছে। সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানো এবং ভর্তি-সংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতা করাই এ হেল্পডেস্কের মূল উদ্দেশ্য। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভর্তি সহায়তায় বগুড়ার শাহ্ সুলতান কলেজে ছাত্রদলের হেল্পডেস্ক

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x