বগুড়ার শেরপুর পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৪, ৫, ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মো. নাহিদ হাসান।
সোমবার (২১ সেপ্টেম্বর) শেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক নাসিব ওয়াহিদ প্রান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ আহমেদ মিথুন ও সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বির যৌথ স্বাক্ষরে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কমিটিতে মোহাম্মদ নাহিদ হাসানকে আহ্বায়ক, রহমতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সৈকত ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে ওয়ার্ড পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও সক্রিয় হবে বলে প্রত্যাশা করছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ করে নাহিদ হাসানের নেতৃত্বে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং তরুণদের সম্পৃক্ত করে দলীয় কার্যক্রমে গতিশীলতা আনবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এদিকে নবনির্বাচিত আহ্বায়ক নাহিদ হাসান বলেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও সক্রিয় করার চেষ্টা থাকবে। ওয়ার্ড পর্যায়ে শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মতামত