সার্চটুডে

ভর্তিচ্ছুদের পাশে তৃতীয় দিনেও ছাত্রদল

ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রেখেছে শাহ্ সুলতান কলেজ ছাত্রদল

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রেখেছে শাহ্ সুলতান কলেজ ছাত্রদল
ছবি: সার্চ টুডে

বগুড়ার সরকারি শাহ্ সুলতান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহযোগিতায় কলেজ ছাত্রদলের উদ্যোগে হেল্পডেস্ক ও সহযোগিতা কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো কলেজ ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্য সচিব সোহাগ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে ভর্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন ধাপ বুঝিয়ে দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানানো এবং কলেজের সংশ্লিষ্ট স্থান খুঁজে পেতে শিক্ষার্থীদের সহযোগিতা করছেন সংগঠনের নেতাকর্মীরা।

দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের পাশাপাশি তাদের সঙ্গে থাকা অভিভাবকরাও এ সহযোগিতা কার্যক্রমের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন। বিশেষ করে ভর্তি প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তি বা কোনো তথ্যের প্রয়োজন হলে হেল্পডেস্কে গিয়ে সরাসরি সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে।

ভর্তি হতে আসা কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, নতুন পরিবেশে এসে ভর্তি কার্যক্রমের বিভিন্ন ধাপ বুঝতে অনেকেরই কিছুটা অসুবিধা হয়। এ সময় স্বেচ্ছায় পাশে থেকে প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ায় তাদের সময় ও ভোগান্তি কমছে।

এদিকে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ভর্তি কার্যক্রমে কোনো শিক্ষার্থী যেন তথ্যের অভাবে বা প্রয়োজনীয় সহযোগিতা না পেয়ে সমস্যায় না পড়েন, সে লক্ষ্যেই তাদের এ কার্যক্রম। ভর্তি কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তারা।

শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থেকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ায় তাদের মাঝে স্বস্তি ফিরছে। নতুন পরিবেশে ভর্তি-সংক্রান্ত নানা বিষয় নিয়ে যে দুশ্চিন্তা ও অনিশ্চয়তা তৈরি হয়, ছাত্রদলের এই সহযোগিতামূলক কার্যক্রম তা অনেকটাই কমিয়ে আনছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে ভর্তিচ্ছুদের কাছে কার্যক্রমটি স্বস্তিদায়ক ও সহায়ক হিসেবে ইতিবাচক সাড়া ফেলছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা অব্যাহত রেখেছে শাহ্ সুলতান কলেজ ছাত্রদল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x