সার্চটুডে

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

বগুড়া রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ঢাকাসহ সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য, রেলওয়ে স্টেশনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ তান্ডবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। রাষ্ট্রীয় সম্পদ, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত এবং দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানানো হয়। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) শহরের রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বগুড়া শাখার সভাপতি শুকুর আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। 

বক্তারা বলেন, রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মাধ্যমে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সন্ত্রাস নৈরাজ্য কর্মকান্ডের নিন্দা প্রতিবাদ জানিয়ে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। 

আরও বক্তব্য রাখেন মাস্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সাজেদুল রহমান সাজু, বগুড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোলায়মান আলী, সম্পাদক আব্দুল জলিল, শ্রমিক দল বগুড়া শাখার সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জয়েন্ট সেক্রেটারি মনির হোসেন, সহ-সম্পাদক নূরে আলম সিদ্দিকী (সাব্বির), প্রচার সম্পাদক সানোয়ার মন্ডলসহ সংগঠনের নেতারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রেলস্টেশনে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x