সার্চটুডে

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

বগুড়ার ফারহান
বগুড়ার ফারহান
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে বগুড়া মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। স্বতন্ত্র বোর্ড গঠনসহ ৬ দফা জানিয়েছে গ্রাহক ফোরাম। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শহরের কবি কাজী নজরুল ইসলাম সড়কস্থ বগুড়া শাখা অফিসের সামনে বিক্ষোভ করা হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মহানগর ব্যানারে আয়োজিত সমাবেশে ব্যাংকের শেয়ারহোল্ডার, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও সাধারণ আমানতকারীরা অংশ নেন। একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া মহানগর গ্রাহক ফোরামের আহ্বায়ক এড. শাহীন মিয়া। সদস্য সচিব ব্যবসায়ী নেতা সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসাইন, প্রভাষক আব্দুল হালিম, ডা. আবু বক্কর সিদ্দিক, শ্রমিক নেতা মাস্টার আনোয়ারুল ইসলাম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন। 

বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অপেশাদার চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। দায়িত্ব নেওয়ার তিন মাসের বেশি সময় পার হলেও ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে পারেনি। সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকর পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বগুড়ায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ৬ দফা দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x